দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ২৫০ জনে

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে ৯৬৯ আক্রান্ত হয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।

মঙ্গলবার (১২ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, নতুন নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৭৩ জনের। যার মধ্যে ৯৬৯ জনের পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬ হাজার ৬৬০ জনে। আর গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃতের মধ্যে দিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ২৫০ জনে। এছাড়া নতুন করে সুস্থের মধ্যে দিয়ে মোট সুস্থ ৩ হাজার ১৪৭ জনে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.