এবার চুরির অভিযোগ নুসরাতের বিরুদ্ধে!

কিছুতেই বিতর্ক যেন পিছু ছাড়ে না নায়িকা ও সাংসদ নুসরাত জাহানের। আরও একবার বিতর্কিত হলেন তিনি। এবার তো রীতিমতো চুরির অভিযোগ উঠলো নায়িকার বিরুদ্ধে।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোস্ট করেছিলেন নায়িকা। তবে নুসরাত জাহান বুঝতে পারেননি, এই পোস্টের জন্য তাকে ট্রোলিংয়ের মুখে পড়তে হবে। কেউ কেউ চুরির অভিযোগও তুলেছেন।

ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক শিল্পী পেনসিল ও পেন দিয়ে রবি ঠাকুরের একটি স্কেচ এঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই একই ছবি নিজের ইনস্টা ও ফেসবুক পেজে শেয়ার করেন নুসরাত, সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে। নুসরাতের সেই পোস্টে মূল ছবির শিল্পীর কোনও উল্লেখ না থাকায় শুরু হয়ে যায় ট্রোলিং। খবর আনন্দবাজার পত্রিকার

নুসরাত বলেন, ‘আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম, যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। এ রকম ছবি ইন্টারনেটে প্রচুর রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, যেখানে আমি নিজে একজন শিল্পী।’

তবে মানুষ যতোই সমালোচনা করুক না কেন। নিজের কাজ ঠিকই করে যাচ্ছেন নুসরাত। করোনা সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন। কখনও মাস্ক বিলি করছেন তো আবার কখনও তাকে দেখা গেছে বাজার পরিদর্শনে। যথাযথ দূরত্ব বজায় রেখে ক্রেতারা বাজার-ঘাট করছেন কিনা, সেদিকেও কড়া নজর তার। করোনা মোকাবিলায় তহবিল থেকে ৩০ লাখ রুপিসহ নিজের এক মাসের বেতন দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.