এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত শনিবার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেন এনভয় টেক্সটাইলের জেনারেল ম্যানেজার হামিদুর রহমান। তিনি জানান, কুতুব উদ্দিন আহমেদের অবস্থা এখন বেশ ভালো। তার সংস্পর্শে যারা এসেছেন তাদের সকলের করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে।
শুদ্ধস্বর/আইপি

