ভারতে লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিলেন মোদী

লকডাউনের মেয়াদ বাড়বে। বুধবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এমনটাই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এ দিন দেশের রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী গোটা দেশে করোনাভাইরাস নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। তাঁদের জানান ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দেশ।

সূত্রের খবর, পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বিরোধী নেতাদের স্পষ্ট জানান, ‘‘এই পরিস্থিতিতে আদৌ লকডাউন প্রত্যাহার করা সম্ভব নয় এবং তা যুক্তিসঙ্গতও হবে না।’’ সূত্রের খবর, বিরোধী নেতৃত্বকে তিনি জানিয়েছেন যে, অবিলম্বে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। সংবাদ সংস্থা জানিয়েছে, মোদী পরিস্থিতির গুরুত্ব ব্যাখ্যা করে জানিয়েছেন, লকডাউন এখন প্রত্যাহার করা কেন সম্ভব নয়।

শুদ্ধস্বর/বি এস

আগামী ১৪ এপ্রিল মধ্যরাতে প্রথম দফার ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.