বঙ্গবন্ধুর আরেক খুনি আটক !

বঙ্গবন্ধুকে সরাসরি গুলি করে হত্যাকারী জঘন্য খুনী রিসালদার মোসলেমউদ্দীন গোয়েন্দাদের হাতে আটক হয়েছে। এমন একটি তথ্য জানা গেলেও কাদের হাতে আটক হয়েছে সে ব্যপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে মোসলেমউদ্দিন ভারতীয় গোয়েন্দাদের কাছে আটক থাকতে পারে এমন তথ্যও জানা গেছে। সোমবার (২০ এপ্রিল) ভারতের আনন্দবাজার পত্রিকা ‘মুজিবের আর এক খুনিও কি এই বঙ্গে’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ পুলিশের হাতে গ্রেপ্তার হবার পর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মোসলেহউদ্দীন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানায়। এসময় গোয়েন্দারা মোসলেমউদ্দীনের স্ত্রী ও সন্তানদের জিজ্ঞাসাবাদ করে। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় গোয়েন্দারা। তবে হঠাৎ করেই নিখোঁজ হন মোসলেমউদ্দীন। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর রেলস্টেশন এলাকায় অপরিচিত কিছু ব‌্যক্তির সাথে তাকে সর্বশেষ দেখা যায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.