২০/০৪/২০২০ সোমবার ফ্রান্স করোনা ভাইরাসের সার্বিক অবস্থা গত ১২ দিন পর্যন্ত ক্রমশই উন্নতির দিকে যাচ্ছে মোট ৩৭,৪০৯ জন এবং শেষের ২৪ ঘন্টায় ৯৩৩ জন সুস্হ্য হয়ে বাসায় ফিরেছেন। আজকে ডাক্তার এর নিভিড় পরিচর্যায় আছেন মোট ৫,৬৮৩ জন যা গত ১২ দিন পর্যন্ত প্রতিদিনই উন্নতির দিকে যাচ্ছে। আজকে নতুন করে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২,৪৮৯ জন। প্রথম থেকে আজকে পর্যন্ত হাসপাতাল ১২৫১৩ জন, বিভিন্ন সামাজিক সেবা কেন্দ্রে ৭,৭৫২ জন এবং গত ২৪ ঘন্টায় নতুন করে যোগ হয়ছেন ৫৪৭ জন, মোট মৃত্যুবরণ করেছেন ২০,২৬৫ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩০,৫৮৪ জন। ফ্রান্সে আগামী ১১ মে ২০২০ এর পর লকডাউন থাকছে না, এমন ঘোষনা আসার পর থেকেই সরকারের স্বাস্হ্য মন্ত্রনালয় অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যার মধ্যে আছে আগামী ১১ মে থেকে প্রতি সপ্তাহে ৫০,০০০ মানুষের স্বাস্হ্য পরীক্ষা করার ব্যাবস্থা করা। চলতি সপ্তাহ থেকেই ৫ মিলিয়ন মাস্ক মজুত রাখা শুধু হাসপাতল এবং বিভিন্ন সামাজিক সেবা কেন্দ্রের জন্য। তথ্যসূত্রঃ France BFM TV
-ফাহাদ রিপন, প্যারিস থেকে

