প্যারিসের হাসপাতাল থেকে করোনা আক্রান্ত ICU রোগীদের অন্যত্র স্থানান্তর

 ফ্রান্সে গতকাল বুধবার পর্যন্ত ৫৬,৯৮৯ টি নিশ্চিত করোনা রোগী সনাক্ত হয়েছে এবং কমপক্ষে ৪০৩২ জন মারা গেছে। গতকাল প্যারিসের গার দ্য অস্তালিয ট্রেন ষ্টেশনে দেখা স্বাস্থ্য কর্মীরা কিছু আক্রান্ত রোগীকে দ্রুত গতির TGV ট্রেনে করে প্যারিস হাসপাতাল থেকে পশ্চিম ফ্রান্সে ব্রিটানিতে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য সরিয়ে নিচ্ছে। নিবিড় পরিচর্যা ইউনিটগুলিতে (ICU) চিকিত্সা করা সমস্ত রোগীদের ব্রিটানির বেশ কয়েকটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে, কারণ পশ্চিম ফ্রান্সে এই মহামারী দ্বারা আক্রান্তের পরিমান কম। ট্রেনগুলি চিকিত্সা উপকরণ দিয়ে সজ্জিত করা হয়। এতে নয়টি মেডিকেল টিম অংশ নিয়েছে, যার প্রত্যেকটি একজন করে এনেস্থেসিওলজিস্ট-রেসিসিটিটার, একজন ইন্টার্ন ডাক্তার, অচেতনতা প্রক্রিয়ায় বিশেষজ্ঞ একজন নার্স এবং তিনজন করে সাধারণ নার্স নিয়ে গঠিত। এই অপারেশনটির উদ্দেশ্য হলো প্যারিস অঞ্চলের হাসপাতাল গুলিকে আরো বেশি রোগীর সেবা দেওয়ার সুযোগ করে দেওয়া। ফ্রান্স ইতোমধ্যে ট্রেন, হেলিকপ্টার, সামরিক বিমান এবং নৌবাহিনীতে জাহাজে করে বেশ কিছু রোগীর স্থানান্তর পরিচালনা করেছে। পূর্ব ফ্রান্সের কিছু রোগীকেও প্রতিবেশী জার্মানি, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় ৪০০০ জনেরও বেশি মানুষ প্রাণহানীকর করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে ।
শুদ্ধস্বর/রাকিবুল ইসলাম , প্যারিস থেকে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.