নিম্ন আয়ের মানুষদের পাশে ইলিয়াসের ‘স্টেজ ফর ইয়ুথ’

সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সংগঠন ‘স্টেজ ফর ইয়ুথ’ এর উদ্যোগে একসঙ্গে ১০ দিনের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো রাজধানীর নিম্ন আয়ের মানুষদের হাতে। গতকাল রাজধানীর গুলশান এলাকা থেকে দিনব্যাপী এই কার্যক্রম শুরু হয়। এ সময় সংগঠনটির প্রেসিডেন্ট ইলিয়াস হোসাইন ছাড়াও উপস্থিত ছিলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদিপ চক্রবর্তী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল আহাদসহ অনেকেই। এ বিষয়ে ইলিয়াস বলেন, ‌চেষ্টা করছি আমাদের জায়গা থেকে নিম্ন আয়ের মানুষদের অন্তত ১০ দিনের খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করতে। এটি কেবল শুরু। সারা ঢাকায় ভিন্ন ভিন্ন জায়গায় গতকাল আমাদের সদস্যরা প্রায় ৫০০ পরিবারকে ১০ দিনের খাদ্য-সামগ্রী বিতরণ করেছে। এটি অব্যাহত থাকবে যতদিন এই সংকট থাকবে। প্রাথমিকভাবে রাজধানীর ২ হাজার পরিবারকে এই সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছি আমরা।

পরবর্তীতে গোটা বাংলাদেশে এই সহায়তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.