দেশে ২৪ ঘণ্টায় ৪৯২ জন আক্রান্ত, মৃত ১০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জন।

মোট আক্রান্তের সংখ্যা হয়েছে দুই হাজার ৯৪৮ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

বুলেটিনে ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ এবং তা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণের তথ্য তুলে ধরেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.