দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ১১২ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও আরও ১ জনের মৃত্যু হয়েছে। আর এর ফলে আবারও দেশে করোনা শনাক্তের দিক দিয়ে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার সংখ্যা এটি। এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩৩০ জনে। এবং মোট মারা যাওয়া সংখ্যা ২১।

এদিকে, গতকাল বুধবার প্রতিষ্ঠানটি জানায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৪ জন শনাক্ত হয়েছে এবং ৩ জন মৃত্যুবরণ করেছে। সেব্রিনা জানান, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ জন। আর বাকিরা ঢাকার বাইরের। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ১৫ তরুণ ও ৫ কিশোর রয়েছে। গতকাল পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্ত মানুষ ছিলেন ২১৮ জন। মৃত মানুষের সংখ্যা ছিল ২০ জন। প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীতে অচল গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।

বিশ্বের অন্তত ১৩১ দেশে চলছে লকডাউন। থেমে নেই মৃত্যুর মিছিল, প্রতি মুহুর্তেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বেলা ১ টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৪৮৪ জন। মারা গেছে ৮৮ হাজার ৫৫০ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকায়। বেশিরভাগ মৃত্যু হয়েছে এ দুই মহাদেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.