তিনি শুধু একটি দেশের সরকার প্রধানই নন, তিনি একজন বিজ্ঞানীও বটে, তিনি যখন করোনাভাইরাস নিয়ে প্রেস ব্রিফিং করেন তখন তা মনেই হয়না যে একজন সরকার প্রধান বলছেন, বরং মনেহয় একজন প্রতিবেশিনী যিনি তার প্রতিবেশী দেরকে করনীয় কিছু পরামর্শ দিচ্ছেন এবং সেই পরামর্শ গুলো অত্যান্ত জরুরী, লোকজন মনোযোগ দিয়ে তাঁর কথা শোনেন। তিনি হলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল।
দেশটির অর্থনীতি নিয়ে খুব একটা চিন্তা করতে দেখা যায়না তাঁকে, সে জন্যে তাঁর ক্যাবিনেটের বিজ্ঞ অর্থমন্ত্রী Olaf Scholz আছেন যিনি গত কয়েক মাসে পার্লামেন্টে আলোচনা করে প্রায় ১ ট্রিলিয়ন ইউরো প্যাকেট জনগনের জন্যে ও শিল্পকারখানাকে বাঁচিয়ে রাখার জন্যে পাশ করিয়ে নিয়েছেন (এদেশে কোনো প্রধানমন্ত্রী একক ভাবে এই বিরাট অঙ্কের প্রণোদনা দেয়না, সেজন্যে জনপ্রতিনিধিরা পার্লামেন্টে বিল পাশ করেন আর অর্থমন্ত্রী তা বাস্তবায়ন করেন।
গতকালও (২৭ এরিল) আঙ্গেলা মার্কেল তাঁর প্রেস ব্রিফিং করার সময়, রবার্ট কোখ ইনস্টিটিউট RKI (করোনা রোগ পর্যবেক্ষণ ও প্রতিরোধের ক্ষেত্রে ফেডারেল সরকারের কেন্দ্রীয় প্রতিষ্ঠান) এর উদ্ধৃতি দিয়ে বলছিলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের হার আবার বেড়েছে। তদনুসারে, তথাকথিত প্রজনন হার আবার 1 হয়েছে এর অর্থ প্রতিটি সংক্রামিত ব্যক্তি অন্য একজনকে সংক্রামিত করছে। সহজ করে বুঝিয়ে দিলেন কথাটি এবং বললেন এই প্রজনন সংখ্যা ১ এর নিচে রাখতে হবে, তাহলেই এই মহামারী তিন মাসেই চিরতরে বিদায় নেবে।
জার্মানিতে নতুন রোগের সংখ্যা গত কয়েক দিনে সামান্য হ্রাস পেলেও প্রজনন হার কমহয়নি। RKI এর হিসেবকেই চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল আবার বারবার জোর দিয়ে বলেছেন যে মহামারীটি রক্ষার জন্য পুনরুত্পাদন গুলোর সংখ্যা (Number of reproductions) 1 এর নিচে হওয়া উচিত। ম্যার্কেল যখন প্রথমটি সহজ করার ঘোষণা দিয়েছিলেন তখন পুনরুত্পাদনগুলির সংখ্যাও উল্লেখ করেছিলেন। এমনকি সংখ্যায় সামান্য পরিবর্তন হলেও তাৎপর্যপূর্ণ পরিণতি ঘটতে পারে বলে ম্যার্কেল জানিয়েছেন।
মার্চের শুরুতে মূল চিত্রটি ছিল 1.2 এপ্রিলের শেষে এটি ইতিমধ্যে কয়েকটি ওঠানামা সহ 0.9 এ নেমে এসেছিল। মূল চিত্রটি নির্দেশ করে যে কতজন গড়ে একজন অসুস্থ ব্যক্তিকে সংক্রামিত করে।
RKI এর হিসেব অনুসারে, জার্মানিতে প্রায় ১১৪,০০০ মানুষ এই সংক্রমণ থেকে বেঁচে গিয়েছিল। তবে অন্যান্য দেশের মতো জার্মানির বিশেষজ্ঞরাও প্রত্যাশা করেছেন যে সংখ্যক অপ্রচলিত আক্রান্তের রেকর্ড করা হয়নি।
দুই সপ্তাহ আগেও এমনি এক প্রেস ব্রিফিং এর কথা লিখেছিলেন বন্ধু Khaja Rahman
কিভাবে, কখন লকডাউন থেকে বের হওয়া যায় তার উত্তর মুগ্ধ হয়ে শুনলাম একজন সাবেক বিজ্ঞান গবেষক ও বর্তমান রাষ্ট্রনায়কের কাছ থেকে, যিনি গণিতে ভয়াবহ তুখোড়, কলেজ ফাইনালে ১.০ গ্রেডধারী (জার্মান সিস্টেমে ‘দ্যা বেষ্ট’), ফিজিক্সে ব্যাচেলর-মাস্টার্স, কোয়ান্টাম কেমিস্ট্রিতে পিএইচডি।
করোনা আক্রান্তদের পরিসংখ্যান নিয়ে তৈরি একটি ম্যাথমেটিক্যাল মডেলের ব্যাখ্যায় তিনি বললেন, “বর্তমানে জার্মানির ইনফেকশন রেট বা রিপ্রোডাকশন ফ্যাক্টর ১.০; অর্থাৎ গড়ে ১ জন কোভিড আক্রান্ত মানুষ আরেকজনকে আক্রান্ত করছে। যদি এই ফ্যাক্টরটি ১.০ থেকে বেড়ে ১.১ হয়, অর্থাৎ প্রতিজন যদি ১.১ জনকে আক্রান্ত করে তবে অক্টোবরের মধ্যে জার্মানির স্বাস্থ্যব্যবস্থার লিমিট ক্রস করবে।
যদি তা বেড়ে ১.২ হয়, অর্থাৎ একজন যদি ১.২ জনকে বা আরও ২০% বেশি মানুষকে আক্রান্ত করে, তবে জুলাই নাগাদ আর ১.৩ জনকে হলে জুনের মধ্যেই হাসপাতালগুলোর আইসিএউ বেড কোভিড রোগীতে পূর্ণ হয়ে যাবে। দশমিকের পরে ছোট্ট একটি পরিবর্তনও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, যার কারণে আমাদেরকে অতি সাবধানী হতে হবে এবং অতি আত্মবিশ্বাসী হয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। “সাপ্রেস এন্ড লিফট” পদ্ধতিতে খুবই ধীরে ধীরে কঠোর হাইজিন রুল ফলো করে লকডাউন থেকে বেরোতে হবে। লকডাউনের আগে এই রেট ২.৫-৩.০ এর উপরে ছিল, কঠোর সামাজিক দূরত্ব বজায়ের ফলে সেটি এখন নেমে এসেছে ১.০ এর আশেপাশে এবং একই নিয়ম মেনে আগামি ৩রা মে পর্যন্ত চলবে” – বলে তিনি জানালেন।
বিজ্ঞানের সাথে ডিসিশন মেকিং এর সম্পর্কের কি সুদক্ষ উপস্থাপনা! স্মার্ট, মানবিক গুণসম্পন্ন, বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত, আত্মবিশ্বাসে ভরপুর চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের এই ব্যাখ্যাটি তার নিন্দুকদেরও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এই ক্রাইসিসে বিশ্বের অন্যান্য নেতার সাথে তার পার্থক্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। উনি বিজ্ঞান খুব ভালো বোঝেনই না, বুঝাতেও পারেন। রেস্পেক্ট!
অন্যদিকে আপাদমস্তক ব্যবসায়ী একজন মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের রাষ্ট্রনায়ক হিসেবে কতোটা “মানবিক” উপায়ে এই ক্রাইসিস সামালাচ্ছেন, তাও আমরা দেখছি টিভির পর্দায়!!
কঠোর শারীরিক দূরত্ব বজায় না রাখা, গা-ছাড়া ভাব ও জার্মানির মতো বিগ-স্কেলে টেস্টিং করতে ব্যার্থ হওয়ায় ফ্রান্সে মৃতের সংখ্যা বিশ হাজার অতিক্রম করেছে ! যেখানে জার্মানিতে এর এক-চতুর্থাংশ । অথচ একই সাইজের, একই সক্ষমতার পাশাপাশি দুটি ইউরোপীয় দেশ।
সুইডিশ সরকারের “অতিবিজ্ঞানী” নীতিতে সবকিছু ছেড়ে দিয়ে জনগণকে রোদ পোহানোর সুযোগ দেয়ার ফলস্বরূপ গত ৫ দিনেই ৬০০ জন সুইডিশ পৃথিবী থেকে আজীবনের জন্য হারিয়ে গেছে!! ভাবা যায়?!!
এক্সপোনেনশিয়াল গ্রোথের ভয়ংকর প্রভাব কেউ না বুঝলে তো সে লকডাউনের মানেও বুঝবে না, মানুষকে বুঝাতেও পারবে না, একজিট রুটও খুঁজে পাবে না। জনগণকে রাস্তায় নামিয়ে দিয়ে তাদের জীবন নিয়ে লটারি খেলা তো রাষ্ট্রনায়কের কাজ না, বরং গণহত্যাকারী, মানবতাবিরোধীদের কাজ।
লকডাউনে যাওয়ার আগে ঘানার প্রেসিডেন্ট আকুফো-আডো জাতির উদ্দেশ্যে এক বার্তায় বলেছিলেন, “আমরা জানি কিভাবে আমাদের অর্থনীতির প্রাণ ফিরিয়ে আনা যায়। কিন্তু আমরা জানি না কিভাবে মৃত মানুষের দেহে আবার প্রাণ ফেরানো যায়”। এই বার্তাটিও বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ক্লিয়ার ম্যাসেজ। এভরি ডেথ কাউন্টস!! যে কোনো মূল্যে আগে মানুষের জীবন বাঁচাতে হবে। দেশের মানুষই যদি না বাঁচে তাহলে অর্থনীতি ভিজিয়ে কি থানকুনি পাতার রস খাবেন?? প্রায় ১০০০ কোটি টাকা উনি উনার দেশের স্বাস্থ্য মন্ত্রনালয়কে অনুমোদন দিয়ে কোভিড মোকাবেলায় ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, এফসিপিএস পাশ করা ছোট্ট দেশ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশ সফরে এসে সুস্পষ্ট বাংলায় বলেছিলেন, ‘ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে ভাই‘। সঙ্গে আমি একটু যোগ করি। ভালো রাজনীতিবিদ, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ব্যাবসায়ী, ভালো পুলিশ বা যে কোনো পেশায় সাফল্য পেতে হলে আগে আমাদেরকে ভালো মানুষ, মানবিক মানুষ হতে হবে ভাই। করোনা বিষয়ে জনগণকে সতর্ক করতে স্যানিটাইজার হাতে ভুটানের রাস্তায় দেখা গেছে প্রধানমন্ত্রী লোটে শেরিংকে। বিগ স্যালুট টু দ্যাট গ্রেট ম্যান।
যুদ্ধটা অলিম্পিকের মতো মেডেল তালিকার উপরে থেকে জিতে আসার নয়, বরং কোনোমতে ক্রিজে টিকে থেকে সবথেকে কম উইকেট হারিয়ে খেলা শেষ করার লড়াই!
জ্ঞানভিত্তিক আধুনিক সমাজ গড়তে, বিশ্ব নেতৃত্বের আসন পেতে জ্ঞান-বিজ্ঞান আর মানবিকতার আলো ছড়িয়ে দেয়ার কোনো বিকল্প নেই। তবে এই জ্ঞান-বিজ্ঞানের মানে কিন্তু “আই এম জিপিএ ফাইভ” না!!

মীর মোনাজ হক, জার্মান প্রবাসী সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ।

