ঘরে ঘরে ভাইরাস পরাজিত:ডাঃ কাভান্নার হোম ভিজিট অব্যাহত রয়েছে

“যতো তাড়াতাড়ি জানা যাবে, তত তাড়াতাড়ি করোনাভাইরাস দমন করা যাবে”, ডাঃ লুইজি কাভান্না, ইতালির পিয়েনজা হাসপাতালের অনকোলজিস্ট প্রধান, প্রতিটি ঘরে ঘরে গিয়ে করোনাভাইরাসের টেস্ট করার উদ্যগ নিয়েছেন। তিনি তাঁর এই কাজের উদ্দেশ্য সম্পর্কে বলেন, “সংক্রামক রোগটির বিস্তার রোধ ও সময় ক্ষেপণ এড়াতে। সেই সাথে, হাসপাতালের জরুরী বিভাগ গুলোর উপর চাপ কমানো।” 

received_1332013883658957

ডাঃ লুইজি কাভান্না ও তাঁর সহকারি ডাঃ গাব্রিয়েলে ক্রেমোনা উদ্যগটি গ্রহন করেন।
করোনাভাইরাসের লক্ষণ আছে এমন রোগীদের খোঁজ করে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার কিট, ডায়াগনোসিস সামগ্রী সহ শহরটির ঘুরে ঘুরে সেবা দিচ্ছেন এই দুই ডাক্তার ।
গত সপ্তাহের লোকাল একটি পত্রিকায় খবরে হয়, যাদের করোনাভাইরাসের লক্ষণ আছে, এমন রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নাজাল টেস্ট, অক্সিমিটারের মাধ্যমে রক্তের অক্সিজেনেশন পরীক্ষা প্রয়োজনে, বক্ষ আল্ট্রাসাউন্ড করে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ দিচ্ছেন ।

ডাঃ লুইজি জানান, “রোনাভাইরাস সর্বগ্রাসী রুপে ছড়িয়ে পড়েছে। জ্বর, কাশি সহ অন্যন্য সকল উপসর্গ নিয়ে অনেকে জরুরী বিভাগে উপস্থিত হচ্ছেন। যত তাড়াতাড়ি রোগী শনাক্ত করে চিকিৎসা সেবা দেয়া যায়, তত তাড়াতাড়ি করোনাভাইরাস হতে মুক্তি মিলতে পারে।
যত দ্রুত চিকিৎসা সেবা দেয়া যায়, তত দ্রুত ফুস্ফুসে প্রাদাহজনিত প্রক্রিয়া বন্ধ করা যায়। এজন্যই একদল হেলথ প্রফেশনালের জন্ম হয়েছে। তারা রোগীদের বাড়ি বাড়ি যান, প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম দিয়ে অবস্থারপরীক্ষা করেন। প্রাথমিক প্রয়োজনীয় অউসুধ সরবারহ করেন। যত জলদি সম্ভব চিকিৎসা শুরু করতে।”

received_213551973071757
কোভিড-১৯ এ বিপর্যস্ত উত্তর-পূর্ব ইতালির. এমিলিয়া-রোমানিয়া প্রদেশের পিয়েনজা শহরে বিরতিহীন ভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এই দুজন ডাক্তার। এই পর্যন্ত ১০০-র উপরে করোনা টেস্ট করেছেন তারা।

এখন তাদের লক্ষ্য হল,সাদা এপ্রনের দলটি আরও বড় হউক। যাতে করে, ইতালির সর্বত্র এই সেবাকর্মটি পরিচালিত হয়।

বিশ্বব্যাপী মহামারী আকার নেয়া করোনাভাইরাসে ইতালি সবচেয়ে খতিগ্রস্থ দেশ। ইতিমধ্যে করোনাভা প্রতিহত করতেই বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করছেন।

ইতালিয়ান সংবাদ মাধ্যম অবলম্বনে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.