করোনা ভাইরাস:ওয়েলসের পথ জয় করে ঘুরে বেড়াচ্ছে বন্য প্রাণী

চলছে লকডাউন, শহরবাসী নিজ নিজ হোম কোয়ারেন্টাইন । নির্জন পথে ঘুরে বেড়াচ্ছে, পাহাড়ি ছাগলের পাল। এমন দৃশ্য দেখা যায়,নর্থ ওয়েলসের ল্যান্ডুডনো শহরে।

received_829286360890542

বন্য প্রাণীগুলো সাধারনত বিলটআপ এলাকার পেছনে পাহাড়ি অঞ্চলের। মানুষগুলো যখন নিজ নিজ বাসায় করোনার সংক্রামক হতে সুরক্ষায় বন্দী, প্রাণীগুলো ঘুরছে শহরে।শহরে কোন মানুষ নেই, নেই পর্যটক। জরুরী অবস্থা চলছে।

received_757335564796208

স্থানীয় কাউন্সিলর বিবিসি সংবাদ মাধ্যমকে জানান, সমুদ্র উপকুলের সামনে পাহাড়ি ছাগল চড়ে বেড়ানো সাধারণত অসম্ভব বিষয়।

received_850414022144975

এই সময়ে পৃথিবীর অনেক জায়গায় এমন দৃশ্য দেখা গিয়েছে। সাধারনত বন্য প্রাণী গুলো লোকালয়ে আসে না। মানুষ গৃহবন্দী হওয়াতে প্রাণীগুলো নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে।

তথ্য ও ছবি ইন্টারনেট থেকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.