“অস্ত্রোপচারের পরে উত্তর কোরিয়ার নেতা কিম গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে”- CNN উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন অস্ত্রোপচারের পরে গুরুতর অবস্থায় রয়েছেন, CNN মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তাকে প্রত্যক্ষ বরাত দিয়ে এ কথা জানিয়েছে। এর আগে সোমবার, উত্তর কোরিয়ার ব্যাপারে বিশেষায়িত দক্ষিণ কোরিয়ার একটি অনলাইন মিডিয়া আউটলেট জানিয়েছিলো যে কিমের একটি কার্ডিওভাসকুলার অপারেশন হয়েছে এবং সুস্থ রয়েছে। ১৫ ই এপ্রিল তাঁর দাদা কিম ইল-গাওয়ার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কিম উপস্থিত ছিলেন না, তখন তাঁর স্বাস্থ্যের বিষয়ে জল্পনা কল্পনা মানুষকে উদ্বিগ্ন করে তুলেছিলো। ২০১২ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি এই ইভেন্ট থেকে অনুপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বিশ্ব রাজনীতির ক্ষমতার লড়াই ও পরমাণু শক্তির একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রশাসন উত্তর কোরিয়ার উপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, বিশ্ব সংবাদ মাধ্যম গুলোতেও উত্তর কোরিয়া সম্পর্কে নানা গুজব ছড়িয়ে দেশটিকে কোনঠাসা করার চেষ্টা করে যাচ্ছে। বিপরীতে উত্তর কোরিয়াকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে কঠোর কর্মসূচির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তথ্যসূত্র: CNN, the Korea Herald
শুদ্ধস্বর/-রাকিবুল ইসলাম প্যারিস থেকে ।

