৭১’এর এই দিনে ———————– ১৯৭১সাল ১মার্চ, জগন্নাথ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জগন্নাথ কলেজের “রোমান পিলার” এর সম্মুখে ছাত্র লীগের মনোনীত প্রার্থীদের পরিচিতি সভা ।প্রধান অতিথি ডাকসুর তৎকালীন সহসভাপতি জনাব আসম আব্দুর রব।ছাত্র লীগের মনোনীত প্যানেল ছাড়াও তৎকালীন সহসভাপতি এম এ রেজা বিদ্রোহী প্রার্থী ।এ ছাড়া ছাত্র ইউনিয়নের মেনন ও মতিয়া উভয় গ্রুপ এবং ইসলামী ছাত্র সংঘ নির্বাচনে প্রতিদন্ধী করছে ।সকাল ১১টায় ছাত্র লীগ ,জগন্নাথ কলেজ শাখার সভাপতি জনাব কাজী জাহাঙ্গীর আমীর এর সভাপতিত্বে সভা শুরু হয় ।কলেজ শাখা ও নগর ছাত্র লীগের নেতৃবৃন্দের বক্তৃতার শেষে নগর ছাত্র লীগের সহসভাপতি হিসাবে আমার বক্তৃতার শেষে আমি সভার প্রধান অতিথি জনাব আসম আব্দুর রব ভাইকে বক্তব্য প্রদান ও প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করি।রব ভাই মাইকের সামনে দাঁড়িয়ে উপস্থিত সবাইকে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করেন এবং কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁন বেতার ভাষণ দিবেন, ভাষণ শেষে রব ভাই প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেন।কলেজের একজন কর্মচারীর কাছ থেকে একটা ট্রানজিস্টার রেডিও যোগার করা হয় । যথা সময়ে ভাষণ শুরু হয় এবং ইয়াহিয়া খাঁন অনির্দিষ্টকালের জন্য পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন । ভাষন শেষে রব ভাই নির্বাচন বর্জনের ঘোষনা দেন এবং উপস্থিত সবাইকে মিছিল করে মতিঝিল হোটেল পূর্বানীতে যাওয়ার অনুরোধ করেন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐ সময় পূর্বানী হোটেলে বিদেশি সাংবাদিকদের উনার প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন ।আমরা ৪\৫ শত ছাত্র নিয়ে রব ভাইয়ের নেতৃত্বে জগন্নাথ কলেজ হতে মিছিল শুরু করি, নবাব পুর পর্যন্ত মিছিল যাওয়ার পর মিছিল এতই বড় হয়েছিল যা কল্পনা করাও অসম্ভব । মিছিলের শ্লোগান ছিল : বীর বাঙালি অস্র ধর বাংলাদেশ স্বাধীন , কর। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, ৬ দফা না ১দফা ১ দফা ১ দফা, জয় বাংলা ইত্যাদি । মিছিলটি ঢাকা ষ্টেডিয়াম এর কাছে আসতেই মিছিলের একটি অংশ ষ্টেডিয়ামে ঢুকে পড়ে এবং পাকিস্তান একাদশ বনাম এম সি সি ক্রিকেট খেলা পন্ড হয়ে যায় ।মিছিলে অংশগ্রহণ কারী উল্লেখ যোগ্য যারা ছিলেন, তাঁরা হলেন-কাজী জাহাঙ্গীর আমীর , সাইফুর রহমান(মরহুম )নজরুল ইসলাম কিরন (মুক্তিযুদ্ধে শহীদ) চৌধুরী আজিজুল হক কাওসার (মরহুম),ফজলুর রহমান ভুলু, মোঃ জগলুল পাশা, মো:নুরু মিয়া (মরহুম )এ কে এম দিলওয়ার,ওয়ালি আহম্মদ পাটোয়ারি, খন্দকার মহিউদ্দিন আহমেদ খালেদ,মোস্তাফা জালাল মহিউদ্দিন, মো:আখতারুজ্জামান খান, কামাল উদ্দিন আহমদ (মুক্তিযুদ্ধে শহীদ) কামাল উদ্দিন সাইদ মোহন, এজাজ আহমেদ হিরু,আনিসুর রহমান, জসিম উদ্দিন (মরহুম) এম এ বারী, আজিজুল ইসলাম বাচ্চু, ছাড়া আর ও অনেকে ।এ দিনেই আসম আব্দুর রব ,আব্দুল কুদ্দুস মাখন , নুর এ আলম সিদ্দিকী ও শাজাহান সিরাজ কে নিয়ে ডাকসু এবং ছাত্র লীগের সমন্বয়ে “স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় ।২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় ছাত্র গন জমায়েতের কর্ম সূচী ঘোষণা করা হয় ।
শেখ আতাউর রহমান, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা

