সরকার ও জনসাধারণের প্রতি একটি মানবিক আবেদন,

 

 

সরকার ও সকল বিত্তবান ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ, করোনা পরিস্থিতিতে যেনো আপনাদের আশে পাশে কেউ না খেয়ে মরে।
সবাই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন ! আপনারা জানেন, দিনমজুরি ভাইবোনের করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সকলের জীবনের নিরাপত্তা বিধানে কর্ম বিরতিতে আছে। যদিও কাজ না করলে তাদের পরিবার পরিজন না খেয়ে মরবে, কষ্ট পাবে। তাই সবারই উচিৎ তাদের জন্য সরকারের অনুদান দেওয়ার দাবী জানানো এনং যত সামান্য টাকা পয়সা ও খাবার দেওয়ার হাত বাড়িয়ে দেওয়া। আল্লার বান্দা না খেয়ে মরলে আপনাদের কোনো প্রার্থনাই কাজে আসবে না।
আপনি বাচঁতে চেষ্টা করুণ, এবং যে রিক্সা চালক দিন মজুর খেটে খাওয়া মানুষটি আপনাকে শরীরের ঘাম ছড়িয়ে প্রাণহীন শহরে বেচেঁ থাকার চেষ্টা করে তাঁকে বাঁচান। কোনো দলের কর্মীর পাশে কেউ না খেয়ে মরলে সে বিবেকের কাছে আর কোনোদিন কোনো দলের কর্মী বলে দাবী করতে পারবে না, এমনটাই হওয়া উচিৎ একজন নেতা বা কর্মীর। আইন কানুন মানুষের জন্যই। কোনো প্রশাসনিক কর্মীর নিয়ম ভেঙ্গে কোনো দিন মজুরি হতো দরিদ্র পথে নামলে কোনো জুলু্ম বা অত্যাচার করবেন না বরং দু’এক’শ টাকা পয়সা বা খাবার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়াই হবে মানবতার কাজ। আমরা সবাই মানবতার হাত বাড়িয়ে দেব, সবাই সুস্থ বাচঁবো, এমনটাই আমাদের সবার প্রত্যাশা। জয় বাংলা, জয় হউক মেহনতী মানুষের। মানুষ মানুষের জন্য ।

মায়েদুল ইসলাম তালুকদার , জার্মান প্রবাসী কবি এবং লেখক ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.