যে প্রশ্নের কোনো উত্তর আপাততঃ নেই!

ইউরোপের একটি উন্নততর দেশে থাকি। জ্ঞান-বিজ্ঞান শিক্ষা চিকিৎসা সুশাসনে দেশটি সমৃদ্ধ। প্রশ্নহীন নাগরিক নিরাপত্তার নুন্যতম ঘাটতি নেই। কিন্তু গোটা দেশটি এখন স্থবির। কোলাহল নেই, খেলাধুলা নেই,কনসার্ট নেই, নিত্যদিনকার ব্যস্ততা নেই-শুনশান নিরবতা চারিদিকে, ভীষন ফাঁকা। মানুষজন নিজেকে অবরুদ্ধ করেছে নিজ গৃহে।সর্বত্র আতংক। আমি যুদ্ধ দেখিনি, যুদ্ধের সিনেমা দেখেছি-গল্প পড়েছি। চিহ্নিত শত্রুর বিরুদ্ধে মানুষের লড়াই’য়ের কাহিনী পড়েছি। কিন্তু বর্তমান বাস্তব পরিস্থতি যেন অনেক ভয়াবহ ! অচেনা অদেখা শত্রুর কাছে মানুষ ভীত,আতংকিত। অবরুদ্ধ সময়ে ভয় আতংক মানুষকে ধীরে ধীরে গ্রাস করে-নিজের ভেতরে থাকা প্রতিরোধ শক্তি ক্রমেই দূর্বল হতে হতে মানুষ দৃঢ়তা হারিয়ে ফেলে। মানুষ মূলত জানতে চায়,বুঝতে চায়-এর শেষ কোথায়!! যে প্রশ্নের কোনো উত্তর আপাততঃ নেই! আমাদের সাহস ও সন্তুষ্টি এই- রাস্ট্র তাঁর সেবা সহযোগীতা নিয়ে আমাদের পাশে আছে শতভাগ। পুনশ্চ ঃ আজকের একটা অভিজ্ঞতার কথা বলি, আমার হাউজ ডক্টরের কাছে গিয়েছিলাম দীর্ঘদিনের নিয়মিত চেকআপে, আমরা মাত্র ৩ জন রোগী। ৩ জন তিন প্রান্তে বসা। সবার মুখমণ্ডল থমথমে। কেউ কারোর সংগে কথা বলিনি। সারা ক্লিনিক-ই ফাঁকা। আপনারা বুঝতে পারছেন তো!!!!
হ্যাপি উদ্দিন, জার্মানি থেকে ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.