ভয় দেখিয়ে ছাত্রের মাকে ৮ মাস ধর্ষণ

ছাত্রের মাকে টানা আট মাস ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে এক বেসরকারি স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের চণ্ডীগড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রথমে ওই নারীর শ্লীলতাহানি করেছিল। বিষয়টি স্কুলে জানালে স্কুল থেকে উল্টো তার ছেলেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেখান তিনি। এরপর ওই নারীকে ব্ল্যাকমেল করা শুরু করেন শিক্ষক। ভয় দেখিয়ে চণ্ডীগড়ের বিভিন্ন হোটেলে নিয়ে ধর্ষণ করতেন।

অভিযোগ জানানোর সময় পুলিশের কাছে কয়েকটি হোটেলের বিলও জমা দিয়েছিলেন তিনি। এই ধর্ষণের জেরে নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাত করানোর চাপ দিতে থাকেন ওই শিক্ষক। এরপর স্বামীকে অত্যাচারের কথা জানান ওই নারী। স্বামীকে জানিয়েই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। তাকে গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.