দিনে দুপুরে যুবককে রগ কেটে হত্যা

গোপালগঞ্জে কুপিয়ে ও দুই হাতের রগ কেটে গোলাম মওলা কাজী (৩০) নামে এক যুবককে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দেড়টার টার দিকে শহরতলীর ঘোষেরচর কলাবাগান এলাকার লেকের দক্ষিণপাড়ে পাড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত গোলামমওলা ঘোষেরচর কলাবাগান এলাকার মৃতঃ আব্দুল মান্নান কাজীর ছেলে।

নিহত গোলাম মওলা কাজীর বড় ভাই মনির কাজী জানান, তার আপন খালাতো ভাই সাদেক খাঁন ও আলামিন মোবাইল ফোনে মওলাকে লেক পাড়ে ডেকে নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ি সেখানে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অপেক্ষারত ১০-১২ জন দূর্বৃত্ত গোলাম মওলার ওপর হামলা চালিয়ে তাকে দুই হাতের রগ কেটে ও কুপিয়ে লেকের পানিতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাফরিয়া রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মওলার মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, মওলার আপন খালাতো ভাইদের সাথে গন্ডগোল ছিল। মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ডেকে লেকপাড়ে নিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মওলাকে হত্যা করেছে। লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। মওলার দুই হাতের রগ কেটে ফেলার চিহ্নসহ শরীরে কোপের দাগ রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। গোলাম মওলা কাজী পুলিশের তালিকাভুক্ত একজন চিহ্নিত সন্ত্রাসী। গোপালগঞ্জ থানায় মওলার বিরুদ্ধে মাদক, চাঁদাবজিসহ ১০টি মামলা রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি আদালতে বিচারধীন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে আমরা তৎপর রয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.