খালেদা জিয়াকে দেখতে বিএসএমএমইউতে স্বজনরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে গেছেন তার স্বজনরা।

শনিবার বিকালে খালেদা জিয়ার স্বজনরা বিএসএমএমইউ হাসপাতালে গেছেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

স্বজনদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার ও সামিয়া ইস্কান্দার।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি। দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে থেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ বিএনপির। কয়েক মাস ধরে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.