খালেদার মুক্তি: বিএনপিকে বোকা বললেন আসিফ নজরুল

দীর্ঘ ২ বছর কারাবন্দী থাকার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির খবর নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল। ড. আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘বোকা বিএনপি

করোনার আশংকার মধ্যে আওয়ামী লীগ মুজিববর্ষের আতশবাজি করেছে। একই বোকমি করতে যাচ্ছে বিএনপি। করোনার আরো আশংকার মধ্যে তারা শাহবাগ মোড়ে জড়ো হচ্ছে। বেগম খালেদা জিয়া বের হলে তাকে বরণ করে নেয়ার জন্য। বোকা বিএনপিকে বুঝতে হবে এমন সমাগমে বড় বিপদ হতে পারে তাদের নিজেদের, দেশের, সর্বোপরি বেগম জিয়ারই। তাছাড়া বেগম খালেদা জিয়া বিএনপির আন্দোলনে মুক্তি পাননি। পেয়েছেন নিজের অসুখের তীব্র যাতনায়। এখন তার মুক্তির সময়ে ভীড় করে কি দেখাতে চায় বিএনপি? বিএনপি-আওয়ামী লীগ সবাই ঘরে থাকুন। রাজনীতি হবে পরে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.