করোনা: হাত ধুতে হবে যেভাবে

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস। তবে এই করোনা থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো করোনা ঠেকাতে প্রথমত পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা বলছে, হাত পরিষ্কার রাখার কথা বলেছে।

জেনে নিন সঠিকভাবে হাত ধোয়ার কৌশল নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ:

ক. হাত পানি দিয়ে ভিজিয়ে পর্যাপ্ত সাবান নিন।
খ. ডান হাতটি বাম হাতের ওপরে ঘষতে হবে, আপনার আঙুলের মধ্যে পরিষ্কার করুন।
গ. হাতের তালুতে তালু রাখুন। দুই হাতের তালু একসঙ্গে কয়েকবার ঘষতে হবে।
ঘ. হাতের আঙুল ও নখ ভালোভাবে পরিষ্কার করতে হবে।
ঙ. এবার আপনার এক হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করুন এবং অন্য হাত দিয়ে ঘষতে হবে।
চ. সাবান দিয়ে ২০ সেকেন্ড হাতটা ঘষে ভালো করে ধুয়ে মুছে ময়েশ্চরাইজার লাগিয়ে নিন।
জ. বাইরে থাকলে সব সময় পানি দিয়ে হাত ধোয়া সম্ভব না। এজন্য সঙ্গে একটি ছোট স্যানিটাইজার রাখুন। প্রয়োজনে এটি ব্যবহার করতে হবে।
ঝ. বাড়ির ছোটদেরও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।
ঞ. নাক, চোখ ও মুখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.