পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেণ্ট , ল্যাব টেকনিশিয়ান,একটার পর একটার অভাব, হাসপাতাল গুলোতে কিন্তুু এর দ্বায়িত্ব প্রাপ্ত মানুষগুলো কোথায় ? এরা কোথাও গেলে হাজার হাজার টাকার ফুল, ব্যানার ফেস্টুন আর তোরণ সান শওকত মহান নেতার সংবর্ধনা বিশেষণের পর বিশেষণ আর কতো দিন চলবে ? হায়রে অভাগা জাতি! যে জাতির রক্ত ঘামে পাচ্ছে অসৎ মানুষেরা খ্যাতি!
আমি দেখিনি কখনো ডাষ্টবিন, রাস্তার ময়লা, নর্দমা পরিষ্কার কর্মীর মুখে মুখোশ ! দেখছি সেই মুখোশের পয়সা চুরিতে পৌর নেতাদের বিলাস বহুল গাড়িতে চড়তে! কোথায় বিবেক ? কিসের শিক্ষা ?
আজ একজন ডাক্তার সংক্রমিত রুগীর কাছে যেতে কারণ অভিযোগ প্রতিরোধের কাপড় নেই কিন্তু লাখ লাখ টাকা ব্যাংকে, বিলাস বহুল গাড়ি বাড়ি। যে ডাক্তার তৈরি করতে জনগণের পয়সায় সরকার খরচ করেছে লাখো কোটি টাকা আর সেই জনগণের চিকিৎসায় সরকার ও নবাবজাদারা হাত তুলে দিচ্ছে এটা নাই, ওটা নাই। এ পেশা, এ ব্যবসায় সাথে জড়িত আপনারাইতো ছিলেন, তবে কেনো গড়ে ওঠেনি প্রয়োজনীয় সব কিছু, কিন্তুু বিদেশ ভ্রমণের অর্থ জোগান ঠিকই হয়েছে, হয়ে আসছে। আপনারতো সমাজের বিবেক, সমাজপতি, আপনাদের থাকে না কেনো? কিসের দায়িত্ব পালন করেন ?
একবার কি ভেবে দেখেছেন, আপনাদের বিলাস বহুল জীবনের অর্থে কত অসহায় মানুষের বেঁচে থাকার জন্য ঔষধ জুটতো ? এক বেলা খাবার জুটতো ? কেন মুখোশের দাবী উঠেছে ? যা দ্বারা মানুষ বাচাঁবেন ডাক্তার সাহেবেরা, মন্ত্রী নেতারা ? আছে কি আপনাদের বেচেঁ থাকার অধিকার ? প্রশ্ন আজ সবার কাছে সর্বস্তরে কোথায় নৈতিকতা ? কোথায় মানবতা ? কোথায় রয়ে গেছে ব্যাক্তি গুণাবলির নাম যে শিক্ষা, সে আদর্শ ? সেবা ? এ কষ্ট অভাগা জাতির, যার দায়ভার শিক্ষিত দাবী করা মানুষগুলো উপর বর্তায়! সময় মানুষকে পরিবর্তন হতে শেখায়। আপনারাই পারেন আদর্শ হতে, উপমা হতে, এ ব্যার্থতার দায়ভার আপনাদের নিতেই হবে। যারা বিবেক জলাঞ্জলি দিয়ে এ পেশায় জড়িত এ লেখা শুধু তাদের জন্য। করোনা হউক এর পাঠশালা শিক্ষার আদর্শগত মান বুঝতে।
মায়েদুল ইসলাম তালুকদার, জার্মান প্রবাসী কবি এবং লেখক ।

