জার্মানীর বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা বিস্ফোরণ হয়ে প্রায় দশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বার্লিনের ছেলেন ডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ব্রিটিশদের ফেলা অবিস্ফোরিত এই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এই সময় দুটো বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। আর অন্যান্য বাড়ি গুলোর ছাদ, দরজা, জানালা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাত সাড়ে তিনটার সময় বিস্ফোরণের শব্দে শতাধিক মানুষ জেগে উঠে। এই সময় প্রায় ৩২শ লোককে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছিল। ছেলেন ডর্ফের র্নির্মানাধীন একটি জায়গায় পাঁচশ কিলো ওজন এই বোমাটি পাওয়া যায়। যেটা কিনা ওই এলাকায় দ্বিতীয়বিশ্বযুদ্ধের সময়ের পাওয়া অন্য বোমাগুলোর দ্বিগুন শক্তিশালী ছিলো। এই সময় ঐ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ ছিলো। অনেক দূর থেকেও অনেকে বিস্ফোরণের শব্দটি শুনতে পেয়েছিলেন বলে জানা যায়। বোমাটি নিস্ক্রিয় করা যাচ্ছিলনা বলে বিস্ফোরণ ঘটানো হয়।
শুদ্ধস্বর/সানজিদা শিকদার , বার্লিন থেকে ।

