টানা ভারী বৃষ্টির জেরে পশ্চিম সিকিমের রিম্বি এলাকায় ভয়াবহ ধস নেমেছে। ধসে অন্তত ৩০টিরও বেশি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ বাঁচাতে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।
পাহাড়ের ঢাল থেকে নেমে আসা কাদা, পাথর ও ধ্বংসাবশেষ একাধিক বাড়ি ভেঙে দিয়েছে এবং স্থানীয় রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে। ধসের জেরে বহু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার ও ত্রাণ পৌঁছে দিতে সমস্যার সৃষ্টি হয়েছে। এখনও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির সরকারি সমীক্ষা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য জরুরি ত্রাণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে।
অন্যদিকে, রাতভর ভারী বৃষ্টি পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা জল আরও একবার অস্থায়ী পাইপের সেতু ভেঙে শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ ব্যবস্থাকারী যত বন্ধ। কেবলমাত্র ব্রেইল ব্রিজ দিয়ে ছোট জরুরি পরিস্থিতির গাড়ি চলাচল করছে।

