বঙ্গবন্ধুকে গবেষনা না করে বই লেখায় লেখকদের ধুয়ে দিলেন আসিফ নজরুল

দেশ-বিদেশের নানান বিষয় নিয়ে প্রায়ই ফেসবুক পেজে নিজের মন্তব্য বা বক্তব্য প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন বুদ্ধিজীবী এই অধ্যাপক। আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

‘বঙ্গবন্ধুকে নিয়ে কতো যে বই প্রকাশ হলো এবার! গবেষনা নাই, শ্রম নাই, সৃজনশীলতা নাই। অধিকাংশ ক্ষেত্রে একই অবস্থা। উনার নামে কোনমতে একটা বই বের করলেই যেন হলো! আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলোনা, আপনারা কোথায় ছিলেন লেখক-কবিবৃন্দ! আর লিখছেনই যখন, একটু কষ্ট করে লেখা যায় না?’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.