বাংলা একাডেমীর বই মেলায় এসেছে লন্ডন প্রবাসী কবি শাহনাজ রত্নার কবিতার বই ঘুমঘোর নিশচুপ প্রজাপতি, শাহনাজ রত্না অনেকটা আত্মপ্রচার বিমুখ, সংযত ভাব এবং নির্জনতা প্রিয় কবি , বিদেশে বসবাস করে নীরবে কাব্যচর্চা করে যাচ্ছেন এই প্রবাসী কবি ।তার কবিতার বইটি উৎসর্গ করেছেন তার মা বেগম সামছুন নাহারকে , তিনি লিখেছেন আম্মা আমার শক্তি আর সুখ দুঃখের কলকাকলী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফজলুর রহমান ভুলুকে , তিনি উৎসর্গ পত্রে ফজলুর রহমান ভুলু সম্পর্কে লিখেছেন আমার আম্মার বড় ভাইজান যিনি আমার জন্মদাতা পিতা না হয়েও তার চেয়ে বেশী । আশা করছি তার কবিতা পাঠক প্রিয়তা পাবে । তার কবিতার বইটি একুশের বই মেলায় জনতা প্রকাশে পাওয়া যাবে। স্টল নাম্বার ৬৭৪,৬৭৫,৬৭৬ এবং ৬৭৭. ।
শুদ্ধস্বর/বি এস

