গত ১৮/০২/২০ ফেব্রুয়ারি একুশে বই মেলায় সোহরাওয়র্দি মঞ্চে বুলবুল তালুকদারের নতুন দুটো বইয়ের মোড়ক উন্মোচন হয়ে গেলো। নাগরিক প্রকাশন থেকে প্রকাশিত ” নিঃশর্ত অনুপ্রাস ও প্রবাসে নিবাসে ” বই দুটোর মোড়ক উন্মোচনের অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন, লুত্ফা হাসীন রোজী। তিনি ঢাকা কলেজের সাবেক গণিত বিভাগের শিক্ষক, পরবর্তীতে স্টেট ইউনিভার্সিটি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি এবং ইসিপিআই ইউনিভার্সিটিতে গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সে দীর্ঘদিন শিক্ষকতা করেন। রাজনৈতিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের ( বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সাবেক সাহিত্যে সম্পাদক এবং পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে ইনস্টিটিউট অব কালচার এডুকেশন এন্ড রিসার্চের প্রেসিডেন্ট ।

বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত অতিথিদের মধ্যে অন্যান্য অতিথিগণ ছিলেন – সাঈদ তালুকদার – উপ ব্যবস্থাপক, জন সংযোগ বিভাগ, বিসিআইসি। সুলতানা ফেরদৌসী- কবি, সাহিত্যেক, বাংলা একাডেমী সদস্য । এডভোকেট আবু বকর সিদ্দিক- সবুজ আন্দলোন, প্রেসিডেনট । রাসে্ল আহমেদ- দুদক ডাইরেক্টর । রিনা শাহান আরা পারভীন – স্লিম & পার্লার , কর্ণধার ও পরিচালক। আবে জাহান কাউছার- শিক্ষক এবং নাগরিক প্রকাশন কর্ণধার ও পরিচালক কবির হাসান । লুত্ফা হাসীন রোজীর চমৎকার উপস্থাপনা ও পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি সোহরাওয়র্দি মঞ্চে বেশ আকর্ষণীয় হয়ে উঠে।

লুত্ফা হাসীন রোজীর প্রাণবন্ত ও আকর্ষণীয় উপস্থাপন, ইউরোপ প্রবাসী কবি, সাহিত্যক ও রাজনৈতিক লেখক বুলবুল তালুকদারের অনুপস্থিতি কেউ অনুভব করতে পারেননি। লেখক নিজেও সুদূর ইউরোপে বসে টেলিকমিউনিকেশনের কল্যাণে সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

লেখক বুলবুল তালুকদার গ্লোবাল অনলাইন পত্রিকা শুদ্ধস্বর ডট কমের সহকারি সম্পাদক তিনি প্রবাসে বসে নিয়মিত সাহিত্য চর্চা করছেন সাংবাদিকতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি যুক্ত রয়েছেন , দেশে থাকাকালীন তিনি বামপন্থী ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন নব্বই দশকে গনতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন । বইতে তার লেখায় দেশের রাজনীতির একটি সামগ্রিক চিত্র পরিস্ফুটিত হয়েছে । প্রবাসী যুবকের জীবন সংগ্রামের কথাও তিনি তুলে ধরেছেন । আশা করছি তার লেখা পাঠক প্রিয়তা পাবে । লেখক বুলবুল তালুকদারের জন্য শুভ কামনা রইলো, আগামীতে তার কাছ থেকে আরও লেখা পাওয়ার প্রত্যাশা রইলো ।

হাবিব বাবুল, প্রধান সম্পাদক , শুদ্ধস্বর ডট কম ।

