তোমাকে জন্ম থেকেই পেয়েছি

 

-এস.আই.তানভী

.

তোমাকে জম্ম থেকেই পেয়েছি–

এ আমার পরম পাওয়া, অথচ;

তোমাকে তোমার স্থানে অবিচল রাখতে

আমার বাবার কণ্ঠ হতে ঝরেছিলো বারুদী বাক্য,

আমার ভাইয়ের বুকের তাজা রক্তে

পিচঢালা কালো রাস্তাটা হয়েছিলো লালাঙ্গের চাঁদর,

আর আমার মা! সে অকালে স্বামী-সন্তান কে

কোমল মসৃণ সফেদ কাপড়ে মুড়ে দিলো।

.

তোমাকে জন্ম থেকেই পেয়েছি, আমি ধন্য।

আমি যেন তোমাকে জন্ম থেকেই পাই- সে জন্যে

আমার পূর্বপুরুষেরা তোমাকে জিয়ে রাখতে

বিসর্জন দিয়েছিলো তাঁদের পবিত্র রক্ত, জান-মাল, শ্বাস-প্রশ্বাস।

.

তোমাকে জন্ম থেকেই পেয়েছি, আমার থেকে বেশি

গর্বিত এই পৃথিবীতে আর কেউ নয়;

সমগ্র দুনিয়া আজ জানে তুমি শধু তুমিই আমার

মনের, প্রাণের, হৃদয়ের- বাংলা, অ আ ই ঈ।

67735424_389903488228715_2831560281988005888_n

-এস.আই.তানভী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.