তাপসের আসনে ফরম নিলেন খোকন

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।

তবে সাঈদ খোকন বলেছেন, আমি মনোনয়ন সংগ্রহ করিনি। পার্টির সেক্রেটারির সঙ্গে কথা বলব তারপর সিদ্ধান্ত নেব।

সব মিলিয়ে ঢাকা-১০ আসনে এ পর্যন্ত ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খোকন বাদে অন্যরা হলেন- মেজর ইয়াদ আলী ফকির, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন,অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান ও কাজী মোর্শেদ হোসেন কামাল।

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.