যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে এন আইডি কার্ড প্রদান এবং যুক্তরাজ্য থেকেই বাংলাদেশে ভোট প্রদানের ব্যবস্থা করার যে উদ্যোগ নেয়া হয়েছে তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল । লন্ডন থেকে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন কানেক্ট বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই এই দাবী গুলো নিয়ে আমরা কাজ করছিলাম । বাংলাদেশ সরকারের মন্ত্রী পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের আলাপ আলোচনা অব্যাহত ছিল , তারি পরিপ্রেক্ষিতে সরকারের এই সিধান্তকে আমরা যুগান্তকারী পদক্ষেপ মনে করি । আমরা আশা করছি প্রবাসী বাংলাদেশীরা এতে করে অনেক উপকৃত হবেন । পর্যায়ক্রমে আগামীতে আমরা প্রবাসীদের অন্যান্য সমস্যা গুলো সরকারের কাছে তুলে ধরবো , আমরা আশা করছি কানেক্ট বাংলাদেশের দাবী গুলো সরকার গুরুত্বের সাথে বিবেচনা করে সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবে । বিবৃতিদাতারা হলেন আবু তাহের গিয়াস উদ্দিন খিজির, আহ্বায়ক এবং প্রতিষ্ঠাতা সদস্য কানেক্ট বাংলাদেশ । সদস্য ,সৈয়দ আব্দুল মাবুদ প্রতিষ্ঠাতা সদস্য কানেক্ট বাংলাদেশ , ডাঃ গিয়াসুদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক এবং প্রতিষ্ঠাতা সদস্য কানেক্ট বাংলাদেশ । মোঃ নুরল আমিন যুগ্ম আহ্বায়ক প্রতিষ্ঠাতা সদস্য। কানেক্ট বাংলাদেশ । ডঃ মাহামুদুর রহমান মান্না সদস্য সচিব কানেক্ট বাংলাদেশ ।
শুদ্ধস্বর/এস কে এস

