ডেঙ্গুজ্বরে প্যারাগুয়েতে ১৬ জনের মৃত্যু

লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।খবর রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, চলতি বছরের গত দুই সপ্তাহে দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।এছাড়া ৮৯ জনের মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, তারা ডেঙ্গুর কারণে মারা গেছে কি না।এখন পর্যন্ত ৮৫ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে ৫৭ হাজার মানুষ এ জ্বরে আক্রান্ত ছিলো।যা চলতি সপ্তাহে বেড়ে ৮৫ হাজারে দাঁড়িয়েছে।রাজধানী আসুনসিয়নের হাসপাতালগুলোতে ডেঙ্গুজ্বর নিয়ে অসংখ্য রোগী চিকিৎসার জন্য এসেছে। তাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোর।

এদিকে ডেঙ্গুজ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ৯০ দিনের জরুরি অবস্থার ঘোষণা করেছে দেশটির সরকার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.