কক্সবাজারের চকোরিয়া উপজেলায় দূরপাল্লার যাত্রীবাহী বাস পাহাড় থেকে খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার পাহাড়ি এলাকা বানিয়ার ছড়া পুলিশ ফাঁড়ির পাশে কক্সবাজার-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর বহমান ঘটনাস্থল থেকে জানান, পাহাড় থেকে খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
শুদ্ধস্বর/বিটি

