ঢাকায় আসছেন ইমরান খান

চলতি বছরে বাংলাদেশ সফরে আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মে মাসের শেষের দিকে তার এই সফরটি হতে পারে বলে জানা গেছে। আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর শীর্ষ সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ জানাতে যাচ্ছ ঢাকা।

৩০ এবং ৩১ মে ঢাকায় দুদিনের ওই সম্মেলন আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে ঢাকা ডি-৮ সেক্রেটারিয়েটের সঙ্গে পরামর্শক্রমে প্রস্তাবিত তারিখে সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের ব্যস্ততা বা আপত্তি আছে কি-না, তা জানতে চেয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতামত জানতে ইসলামাবাদস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি দেওয়া হয়েছে।

করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাই কমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান গত সপ্তাহে করাচির এক সেমিনারে বলেছেন, ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রিত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.