অমর একুশে বইমেলা-২০২০ এ গ্রন্থিক প্রকাশনের ২১১ নং স্টলে পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও তরুণ কথাসাহিত্যিক উলুল অন্তরের প্রথম উপন্যাস ‘সূর্যসারথি’। বইটি ইতোমধ্যে পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের বেঁচে থাকার লড়াই, বন্ধুত্ব, প্রেম, ছাত্র রাজনীতি ও সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রামকে উপজীব্য করে লেখা হয়েছে সূর্যসারথি। বইটি উৎসর্গ করা হয়েছে সরকার দলীয় ছাত্র সংগঠনের হাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর, হাফিজুর মোল্লা, পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ দাস এবং বুয়েট ছাত্র আবরার ফাহাদকে

