ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।মমিনুল হক সাঈদের স্ত্রী ফারহানা আহমেদ বৈশাখীর সমর্থকদের সাথে আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হকের লোকজনের এ সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। ট্রান্সফরমারে গুলি লাগলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গুলির আওয়াজ পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ওয়ার্ডের সবগুলো কেন্দ্র দখলের চেষ্টায় আছে ।শুদ্ধস্বর/আইপি

