মুজিববর্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিএনপি নেতা পিকুল গ্রেফতার

ফেসবুক আইডিতে মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে একটি স্টেটাস দেয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে উপজেলার পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নান্দাইল উপজেলা ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন (Azizul Islam Piqul) নামে একটি ফেসবুক আইডিতে মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে একটি স্টেটাস দেন। বিষয়টি ছাত্রলীগ নেতাদের নজরে আসে। এ নিয়ে তারা প্রতিবাদ জানান।

পরে ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে একটি নিয়মিত মামলা করেন।

নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন বাদী হয়ে একটি মামলা করেছেন, যার মামলা নং- ৩৪ (১)/২০২০।

সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ওসি।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.