বাসের ধাক্কায় রিকশা দুই খণ্ড,চাকায় পিষ্ট চালক

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় একটি রিকশা দুমড়েমুচড়ে দুই খণ্ড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিকশার চালক। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকার সিএমপি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক আনছার আলীর (৪০) বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রাধাবাড়ি গ্রামে। আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন আনছার। ঢাকা-আরিচা মহাসড়কের সিএমপি সেন্টারের সামনে দিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা যাচ্ছিল। এসময় নবীনগর থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস রিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা আরও জানায়, এতে রিকশাটি ঘটনাস্থলেই দ্বিখণ্ডিত হয়ে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান চালক। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ হেল বাকী বলেন, নিহত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিও শনাক্তের চেষ্টা চলছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.