বন্ধুকে মারধরের ঘটনায় সেই জুনায়েদের বিরুদ্ধে চার্জশিট

ধানমন্ডি লেক পাড়ে মেয়ে বন্ধুকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জুনায়েদ আল ইমদাদ (১৭) ও ‘বড় ভাই’ রিজভীর (২৬) বিরুদ্ধে পৃথক দুইটি সম্পূরক চার্জশিট দিয়েছে পুলিশ। ধানমন্ডি থানার পরিদর্শক আশফাক রাজিব হাসান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও পেনাল কোডের ৩২৩/৩২৫/৩০৭ ও ৫০৬ ধারায় এ চার্জশিট দাখিল করেন। এছাড়া মৃদুল নামের এক তরুণের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি প্রদানের আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। আগামীকাল রোববার মামলাটির চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে।

ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফ আলী আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। ২২শে ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ২জনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.