তরুণীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, পুলিশের এসআই আটক

ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মিরপুর মডেল থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। এ ঘটনায় ওই এসআইকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত আব্দুর রকিব খান বাপ্পি মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে।

ওই তরুণী বলেন, বাপ্পি এসআই হিসেবে যোগ দেয় আড়াই বছর আগে। কিন্তু আমাদের মধ্যকার প্রেমের সম্পর্ক পাঁচ বছর ধরে। এর মধ্যে সে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি সে বিয়ে করবে না বলে টালবাহানা করছিল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সে আগারগাঁও এলাকার একটি বাসায় আমাকে ডাকে। সেখানে গেলে সে কিছু গোপন ভিডিও দেখায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। সেখান থেকে আমি সোজা শেরেবাংলা নগর থানায় আসি। দিনভর তার পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করে। আমি সর্বশেষ অনড় থেকে রাতে মামলা দায়ের করেছি। অন্যদিকে মামলা দায়ের হওয়ার পর অভিযুক্তকে আটক করেছে শেরেবাংলা থানা-পুলিশ।

মামলা হয়েছে নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি। তিনি বলেন, মামলা নথিভুক্ত হওয়ার পর ধর্ষণের আলামত পরীক্ষা ও সংগ্রহের লক্ষ্যে ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছি। তদন্তের স্বার্থে অভিযুক্ত বাপ্পিকে আটক করা হয়েছে। মামলা নথিভুক্ত হওয়ার পর আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.