‘জোকার’ সিনেমার অভিনেতা ফিনিক্স গ্রেফতার

সম্প্রতি, ‘জোকার’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন হলিউড অভিনেতা জোয়াকিন ফিনিক্স। এই সিনেমায় দারুণ অভিনয় করে জিতে নিয়েছিলেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার শিরোপা। কিন্তু এক দুঃসংবাদ শুনতে হলো ফিনিক্স ভক্তদের। এই জনপ্রিয় অভিনেতাকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। ওয়াশিংটনে জলবায়ু পরির্বতন সংক্রান্ত প্রতিবাদে সামিল হয়ে গ্রেফতার হতে হয়েছে তাকে।

অস্কারজয়ী হলিউড অভিনেতা ‘জেন ফন্ডা’ প্রথম জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হন। পরবর্তীতে এই আন্দোলনে যোগ দেন ‘জোকার’ খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স। প্রত্যেক সপ্তাহেই প্রতিবাদ সভায় যোগ দেন ফিনিক্স। তাদের সঙ্গে প্রতিবাদে সামিল হন আরও বহু মানুষ। শনিবার ফিনিক্সের বক্তৃতা শুনতে হাজির হয়েছিলেন প্রায় ৩০০ জন মানুষ। অভিনেতা সেখানে বলেন, ‘কখনো কখনো আমরা বুঝে উঠতে পারিনা জলবায়ু পরির্বতন সংক্রান্ত সমস্যার সঙ্গে কীভাবে লড়াই করব? আপনারাই পারেন প্রতিদিনের কিছু অভ্যাসের পরিবর্তন এনে এই জলবায়ু পরিবর্তন রুখতে। কিছু জিনিস থাকে যা পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা যেটা বদল ঘটাতে পারি তা হল আমাদের খাদ্যাভ্যাস।’ এ আন্দোলনে অংশ নেওয়ার কারণে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত জেন ফন্ডা’সহ অনেকেই আইন ভঙ্গের দায়ে গ্রেফতার হন। অবশ্য পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, জলবায়ু পরিবর্তন নিয়ে এই জমায়েতে সামিল হওয়া মোট ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.