আজ ২৫ শে ডিসেম্বর মাহাবুব ভাইর জন্মদিন, স্বাধীনতা পরবর্তী সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিলো, মাহাবুব ভাই সম্পর্কে লিখতে গেলে অনেক স্মৃতি ই মনে পড়ে । যাই হোক প্রসঙ্গে আসি , আফম মাহাবুবুল হক যিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন পাকিস্তান আমলে, তিনি সেই সময়ে ছাত্রলীগের ১১ দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন , পরে মুক্তিযুদ্ধে শুরু হলে তিনি দেরাদুনে বি এল এফ এর একজন কমান্ডার ছিলেন , দেরাদুনে তার কাছে ট্রেনিং নিয়েছে অনেক মুক্তিযোদ্ধা , তার কাছে ট্রেনিং নিয়েছে আমার অগ্রজ বন্ধু লন্ডন প্রবাসী মাসুদুর রহমান মুক্তিযুদ্ধের গল্প উঠলে মাহাবুব ভাইর কথা সবসময়য় বলতেন , তিনি ছিলেন খুব দক্ষ একজন ইন্সটাকটর , ভারতীয় অফিসারারও অবাক হয়ে যেতেন তার দক্ষতা দেখে , মাসুদ সেই সময়ের কথা স্মরণ করে বলেন ভারতীয় অফিসাররা মাহাবুব ভাইকে খোঁজ করতে এসে বলতেন বাল ওয়ালা কাহা হায় ।মাহাবুব ভাইর লম্বা চুল ছিল তাই উনাকে বালওয়ালা বলতেন । যাই হোক আমার প্রসঙ্গে আসি , বয়স কম্থাকা বিধায় আমি ভারতে ট্রেনিং এ যেতে পারিনি , আমি পাকিস্তান আমল থেকেই স্কুল পর্যায়ে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম , দেশ স্বাধীন হওয়ার পরই আমার মাহাবুব ভাইয়ে সাথে প্রথম পরিচয় ১৯৭২ সালে ছাত্রলীগ তখনও ভাগ হয়নি , বৈজ্ঞানিক সমাজতন্ত্রের শ্লোগান সামনে রেখে ছাত্রলীগের দুটো সম্মেলন হচ্ছে এরকম শুনছি , আমাকে বলাকা ভবনে নিয়ে গিয়েছিলেন গয়েশ্বর চন্দ্র রায় , তিনি আমাদের কেরানীগঞ্জের সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র এবং ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সাধারন সম্পাদক, বর্তমানে বিএনপি র স্থায়ী কমিটির সদস্য । বলাকা ভবনে ছাত্রলীগের কেন্দ্রীয় অফিস , প্রতিদিন সন্ধ্যায় জমজমাট থাকে নেতাকর্মীদের পদচারনায় । আমি তখন প্রায়ই যেতাম সেই অফিসে , মাহাবুব ভাইর সাথে পরিচয় হবার পরই তিনি আমাকে ছোটদের অর্থনীতি এবং রাজনীতি বইটি পড়ার জন্য বলেছিলেন , বইটি বলাকা ভবনের নীচ তালার বইয়ের দকান থেকে কিনেছিলাম । তারপর ছাত্রলীগের সম্মেলন হোল পল্টনে এবং রেসকোর্স ময়দানে , রেসকোর্সে মুজিববাদীদের এবং পল্টনে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসীদের , তৎকালীন জগন্নাথ কলেজের ভিপি সাইফুর রহমান এবং গয়েশ্বর রায়ের নেতৃত্বে আমরা পল্টনে গেলাম , সেই সম্মেলনে ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে বিভক্ত হোল শরীফ নুরল আম্বিয়া এবং আফম মাহাবুবুল হক কে সভাপতি এবং সাধারন সম্পাদক করে নতুন কমিটি হোল । আমি তখন ছাত্রলীগের সার্বক্ষণিক কর্মী , কেরানীগঞ্জে ছাত্রলীগকে সংগঠিত করছি , সন্ধ্যায় বলাকা ভবনে এসে মাহাবুব ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতাম , মাহাবুব ভাইও আমাকে সেই সময়ে খুব স্নেহ করতেন । কি কি বই পড়েছি , কি কি বুঝেছি সেটা জিজ্ঞেস করতেন , নতুন কিছু বইয়ের নাম লিখে দিতেন যেমন ছাত্র শিক্ষকের সম্পর্ক । মাহাবুব ভাই আম্বিয়া ভাই, রায়হান ফেরদাউস মধু ভাই সহ সবার সান্নিধ্য আমার খুব ভালো লাগতো , যদিও আমি সেই সময় কলেজের ছাত্র তাদের সান্নিধ্য পাওয়ায়র জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়েও যেতাম নিয়মিত । এভাবে কাটল অনেকদিন এর মধ্যে আবার এসে গেলো ছাত্রলীগের সম্মেলন সেই সম্মেলনের প্রস্তুতি কমিটি হল সেই কমিটি তে সাইফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং গয়েশ্বর রায়কে আপ্যায়ন উপকমিটির প্রধান করা হয়েছিলো , আমি গয়েশ্বর দার সাথে কাজ করেছিলাম সেই সময়ে , পাবলিক লাইব্রেরী তখন নির্মাণাধীন আমরা সেই খানে আপ্যায়নের ব্যবস্থা করেছিলাম । আমার এখনও মনে আছে হাজার হাজার ডেলিগেট রা লাইনে দাঁড়িয়ে দুপুরের খাওয়া নিচ্ছিল , হঠাৎ দেখি মাহাবুব ভাইও লাইনে দাঁড়িয়ে আছেন , আমি উনাকে খাওয়া এনে দিতে চাইলে উনি রাজী হননি , লাইনে দাঁড়িয়েই খাওয়া নিয়েছিলেন । নিয়ম শৃঙ্খলা মাহাবুব ভাই মেনে চলতেন খুব কঠিন ভাবে । ৭৩ সালের ৪ ঠা জানুয়ারিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মুজিববাদী ছাত্রলীগের হামলায় মাহাবুব ভাই গুরুতর আহত হন , এবং ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি হন , সেই সময়ে আমি প্রায় প্রতিদিনই মেডিক্যালে যেতাম , সেখানে আরও অনেক কর্মীরাও আসতেন সেটাই হয়ে উঠেছিল তখন ছাত্রলীগের অফিসের মতো । ৭৩ সালের মাঝামাঝি আমাদের কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন হয় সেই সম্মেলনে মাহাবুব ভাই প্রধান অতিথি ছিলেন , আমি ধারনা করেছিলাম আমাকে সেই সম্মেলনে থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক করা হবে কিন্তু করা হয়নি , আমাকে করা হয়েছিলো প্রচার সম্পাদক , আমি এতে মনঃক্ষুণ্ণ হয়েছিলাম, আমি কয়েকদিন বলাকা ভবনে যাইনি , মাহাবুব ভাই আমাকে ডেকে পাঠিয়েছিলেন , আমাকে বলেছিলেন তুমি বয়সে অনেরক ছোট তোমাকে আরও কয়েক বছর থানা কমিটিতে থাকতে হবে সংগঠনের জন্য , সে জন্যই তোমাকে এখনই সাধারন সম্পাদক করা হয়নি । তার কথা বুঝতে পেরেছিলাম , আমি আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছিলাম । মাহাবুব ভাই সম্পর্কে লিখে শেষ করা যাবে না , তার মধ্যে নেতৃত্বের যে গুন ছিল তা এখনকার নেতাদের মধ্যে খুব কম দেখা যায় , তিনি তার আদর্শে অবিচল ছিলেন , জাসদ ভেঙ্গে যখন বাসদ হয় তখন আমি জার্মানিতে , তৎকালীন ছাত্রনেতা মান্না ভাই এবং আখতারুজ্জামান ভাইর সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল বাসদ হওয়ার সময় আমি ধারনা করেছিলাম মাহাবুব ভাই আহব্বায়ক হবেন কিন্তু হন নি দেখে আমি অবাক হয়েছিলাম, মাহাবুব ভাই আহ্বায়ক হলে বাসদ হয়তো ভাঙত না , মাহাবুব ভাই তার নেতৃত্বের গুণাবলী দিয়ে দলকে এক রাখার চেষ্টা করতেন । মাহাবুব ভাই বাংলাদেশের রাজনীতির একজন আলোকিত মানুষ , তার আলোয় অনেকেই আলোকিত হয়ে আজকে রাষ্ট্রের সমাজের অনেক উঁচু স্তরে অবস্থান করছেন , কিন্তু মাহাবুব ভাই তার আদর্শে থেকে এই পৃথিবী ত্যাগ করেছেন , তাই আমরা যেখানেই থাকি মাহাবুব ভাই আমাদের কাছে একজনই আমরা কেউই তাকে অতিক্রম করতে পারবোনা , তার কাছে দেশ , সমাজ, রাজনিতি, সবাই কৃতজ্ঞ থাকবে সব সময় । আজকে তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি , পরকালে তার শান্তি কামনা করছি ।
হাবিব বাবুল , ছাত্রলীগের সাবেক সংগঠক,প্রধান সম্পাদক শুদ্ধস্বর ডটকম

