বিসিবিকে উকিল নোটিশ পাঠাল সোনার বাংলা

বাইলজ অমান্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ঢাকা মহানগর ক্রিকেট কমিটিকে (সিসিডিএম) উকিল নোটিশ পাঠিয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল সোনার বাংলা ক্রীড়া চক্র। ক্লাবটির সমন্বয়ক আলী আহমেদ সেটি পাঠিয়েছেন। এবার তৃতীয় বিভাগ লিগের পয়েন্ট তালিকায় ক্রম ঠিক করতে দুবার দুই নিয়ম অনুসরণ করে সিসিডিএম।

বাইলজে পয়েন্ট সমান হলে শুরুতে জয়ের সংখ্যা হিসাব করার কথা ছিল। তবে তা না মেনে সুপার লিগে ৮ দলের ক্রম ঠিক করা হয়। এক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে জয়ের হিসাব করা হয়। কিন্তু টুর্নামেন্টে রানার্সআপ নির্বাচনের ক্ষেত্রে বেশি ম্যাচ জয়ের হিসাব করা হয়। যে কারণে তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উঠতে পারেনি সোনার বাংলা। এ বিষয়ে সিসিডিএম ও বিসিবির ব্যাখ্যা চেয়ে সাড়া পায়নি তারা। ফলে তাদের উকিল নোটিশ পাঠিয়েছে ক্লাবটি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.