বিএনপি আ.লীগ সংঘর্ষে সিরাজগঞ্জ রণক্ষেত্র,আহত ১৫

সরকারি কলেজে বিজয় র‍্যালিকে কেন্দ্র করে রোববার (৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বিএনপি এবং আওয়ামীলীড়ের সমর্থক, কর্মিরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে এ পর্যন্ত ১৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কলেজের বিজয় র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ দসদ্য হাবিবে মিল্লাত। কলেজ থেকে র‍্যালি বের করে সিনেমা হলের সামনে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আওয়ামী লীগ নেতা দাবি করে বলেন, র‍্যালির সামনের দিকেই ছিলেন এমপি হাবিবে মিল্লাত। তাকে লক্ষ্য করেই বিএনপি সমর্থকরা হামলা চালিয়েছে। এব্যাপারে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.