আকাশে থেকেই গায়েব হয়ে গেছে বিপিএলের ড্রোন!

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সম্প্রচারে প্রযুক্তির কোনো কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রচারের নতুনত্বের জন্য আনা হয়েছে ড্রোনও। তবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে একটি ড্রোন গায়েব হয়ে গেছে। এই স্টেডিয়ামে সে সময় রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স-এর ম্যাচ চলছিল।

সম্প্রচার প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টের কর্মীরা ড্রোনটি হারিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি এ ড্রোনের খোঁজদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে।রিয়েল ইম্প্যাক্টের একজন কর্মী জানান, ম্যাচের মধ্যে ওপর থেকে মাঠের পুরো শর্ট নেওয়ার জন্য ড্রোন উড়ানো হয়। কিন্তু হুট করে সিগন্যাল বন্ধ হয়ে যায় ড্রোনটির। প্রতিষ্ঠানটির ধারণা, সেটি মাটিতে পড়ে যায়। উদ্ধারকর্মীরা ড্রোন খুঁজতে গিয়ে পরবর্তীতে সেটা আর খুঁজে পাননি।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.