সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।

এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে খোকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.