পেঁয়াজের দাম বৃদ্ধিতে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় জামায়াত

পেঁয়াজের দাম বৃদ্ধির দ্বায় নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসির পদত্যাগ চাইল ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম’। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। তিনি বলেন, অযৌক্তিভাবে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দেশের ভুক্তভোগী জনগণসহ আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন। পেঁয়াজের মূল্য সাধারণ জনগণের নাগালের বাইরে চলে গেছে। রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, ১০০ টাকার কম কেজি দরে পেঁয়াজ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছালে পেঁয়াজের দাম কমে আসবে। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

জামায়াতের প্রশ্ন , পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছে? তারা কী এতই শক্তিশালী যে, সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না? পেঁয়াজের মূল্যবৃদ্ধি অসাধু ব্যবসায়ীরা নাকি সরকার নিজেই বা তাদের দলীয় লোকদের দ্বারা সিন্ডিকেট তৈরি করে বাড়াচ্ছে? পেঁয়াজের দাম জনগণের ক্রয়সীমার মধ্যে সীমিত রাখতে না পারাটা সরকারের চরম ব্যর্থতা উল্লেখ করে এ দায় কাঁধে নিয়ে বাণিজ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে জামায়াত।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.