রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

সৌদি আরবে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে শুক্রবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়। এই ম্যাচের মধ্য দিয়েই তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন লিওনেল মেসি। তবে ইনজুরির কারণে আজ মাঠে নামছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কোপার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফাইনালে পেরুকে হারিয়ে জিতেছিল শিরোপা। কিন্তু এরপর চারটি প্রীতি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তিতের দল। এর মধ্যে তিনটি ড্র করেছে কলম্বিয়া, সেনেগাল ও নাইজেরিয়ার সঙ্গে। একটি হেরেছে পেরুর কাছে।

অন্যদিকে আর্জেন্টিনা কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছিল চিলিকে। এরপর চারটি প্রীতি ম্যাচ খেলে অপরাজিত তারা। দুটি ড্র করেছে চিলি ও জার্মানির সঙ্গে। জার্মানির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছিল লিওনেল স্কালোনির দল। অন্য দুই ম্যাচে মেক্সিকো ও ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছে বিশাল ব্যবধানে। দুই দলের মুখোমুখি শেষ দুই দেখায় অবশ্য জিতেছে ব্রাজিল।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.