ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে তিনি গ্রেফতার হন বলে বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
এ বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সন্ধ্যায় (শুক্রবার) কুষ্টিয়া শহর থেকে রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করা হয়েছে। তার মামলা নং- ০২/০২-১১-২০১৯।
শুদ্ধস্বর/আইকে

