কানেক্ট বাংলাদেশ যুক্তরাজ্যের নেতারা এক বিবৃতিতে বলেন সম্প্রতি আমারা লক্ষ্য করছি কিছুদিন পর পর সউদি আরব থেকে বাংলাদেশর মহিলা এবং পুরুষ শ্রমজীবী মানুষদের ভিসা বা আকামা থাকা সত্ত্বেও ধরে ধরে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে , বাংলাদেশের মহিলা কর্মীদের প্রতি সউদি আচরণ গণমাধ্যমে নিয়মিতই প্রকাশ পায় , অনেক মহিলা যৌন নির্যাতনের শিকার হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরতে বাধ্য হয়েছেন । এসব প্রতিনিয়ত ঘটলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ বা প্রতীকারের সং বাদ আমরা এখনও পাইনি । বিষয়টি খুব উদ্বেগ এবং দুঃখজনক । কানেক্ট বাংলাদেশের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে আমরা বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানাচ্ছি সৌদি আরবে একটি প্রতিনিধি দল পাঠিয়ে সেই দেশের সরকারের সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হোক । বিবৃতিদাতারা হচ্ছেন আবু আহমেদ (খীজির) সৈয়দ আব্দুল মাবুদ ডা গিয়াসউদ্দিন মো নুরুল আমিন ডা মাহমুদুর রহমান মো হান্নান মো বাবুল তালুকদার কানেক্ট বাংলাদেশ (যুক্তরাজ্য)।
সূত্র ,কানেক্ট বাংলাদেশের প্রেস বিজ্ঞপ্তি ।

